× Banner
সর্বশেষ
লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত

ফাইনালের আগে মিরপুরে ঝড়-বৃষ্টি

admin
হালনাগাদ: রবিবার, ৬ মার্চ, ২০১৬

স্পোর্টস ডেস্কঃ মিরপুর স্টেডিয়াম এলাকায় ভারী বৃষ্টি ও ঝড়েরর কারণে এশিয়া কাপ ফাইনাল  ম্যাচ সময় মতো শুরু হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সন্ধ্যার আগেই কালো মেঘে ঘিরে ফেলে স্টেডিয়ামের আকাশে। গুড়ি বৃষ্টির সঙ্গে বিদ্যুৎও চমকায়। তখন পিচ ঢাকা ছিল আবরণে। তবে সোয়া ছয়টার দিকে শুরু হয় প্রচণ্ড ধুলোঝড়। এরপরই আসে বৃষ্টি।

ঝড়ের কারণে স্টেডিয়ামে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। স্টেডিয়ামের সকল ফ্লাডলাইটের আলো নিভে যাওয়ায় পুরো স্টেডিয়াম এখন অন্ধকার।

খেলা মাঠে না গড়ালে শিরোপা ভাগাভাগি করে নেবে দু’দল। এর আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ‍নামতেই মূল উইকেট ঢেকে রাখার পাশাপাশি মাঠ থেকে ম্যাচ সম্প্রচারের ইলেকট্রনিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়।

রোববার দুপুর ২টার দিকে মিরপুরের আকাশে মেঘ উঁকি দিলে ঢাকা আবহাওয়া অফিসের কাছে এশিয়া কাপে ফাইনালের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা জানতে চাওয়া হয়। এ সময় আবহাওয়াবিদরা জানান, ‘দেশের উত্তরাঞ্চলসহ ঢাকা বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হবে।’

উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারি এশিয়া কাপে এবারের আসরের বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম ম্যাচের দিন বৃষ্টি হলেও তা ম্যাচে কোনো প্রভাব ফেলেনি।


এ ক্যটাগরির আরো খবর..