× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে আপন বোনকে গাছে বেধে নির্যাতন এর দায়ে ভাই-ভাবী এখন শ্রীঘরে

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
বোনকে গাছে বেধে নির্যাতনে

নওগাঁর ধামইরহাটে আপন বোনের বাড়ী ভাংচুর ও বোনকে গাছে বেধে নির্যাতন এর ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভগ্নিপতি বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ হামলাকারী ভাই-ভাবীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের অধীন রসুলবিল (রাঙ্গামাটি) গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে ছয়ফুল ইসলাম খাস জমিতে বসবাস করতেন। ২৫ মার্চ সকালে ওই জমিটি দখলে নেওয়ার জন্য আপন শ্যালক মৃত আছিমুদ্দীনের ছেলে রফিকুল ইসলাম বোনের বাড়ীর একাংশ ভাংচুর করতে থাকে, এ সময় বোন শরিফা খাতুন হামলাকারী ছোট ভাই রফিকুল ইসলামকে ভাংচুর করতে নিষেধ করলে ভাই রফিকুল ইসলাম ও ভাবী রশিদা খাতুন ক্ষিপ্ত হয়ে বোন শরিফা খাতুনকে আম গাছের সাথে বেধে বেধড়ক মারপিট করতে থাকে। খবর পেয়ে স্বামী ছয়ফুল ইসলাম গ্রাম পুলিশের সহযোগিতায় স্ত্রীকে উদ্ধার করে। স্বামী ছয়ফুল ইসলাম জানান, আমি খাস জমিতে বসবাস করি, আমার আপন শ্যালক রফিকুল ইসলাম আমার বাড়ী জবর দখল করে আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মারপিট করেছে।

ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নির্যাতিতার স্বামী বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত ২ জনকেই গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..