× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

সালথা ফরিদপুর প্রতিনিধি(আবু নাসের হুসাইন)

সালথায় হালি পেঁয়াজ উত্তোলন শুরু, দাম কম পাচ্ছে কৃষকরা

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
সালথায় হালি পেঁয়াজ উত্তোলন শুরু

পেঁয়াজের রাজধানী ফরিদপুরের সালথায় হালি পেঁয়াজ উত্তোলন শুরু হয়েছে। তবে আগের বছরের তুলনায় ফলন কম হচ্ছে। সেই সাথে দামও কম পাচ্ছে কৃষকেরা। এবছর উপজেলায় ১২ হাজার ৪০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও অর্জিত হয় সাড়ে ১০ হাজার হেক্টর।

পেঁয়াজ আবাদের মৌসুমে বৃষ্টির কারণে হালি পেয়াজ আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত কম হয়েছে বলে উপজেলা কৃষি
অফিস জানিয়েছেন।
উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের জাহাঙ্গীর মোল্যা বলেন, বৃষ্টির কারণে এবছর পেঁয়াজের হালি লাগানো দেরী হয়েছে। তাই ফলন আগের চেয়ে কম হবে। একই গ্রামের জসিম মোল্যা বলেন, পেঁয়াজের ফলন ভালই হবে। তবে প্রতি মণ পেঁয়াজের বাজার মুল্যে কম পাচ্ছে কৃষকরা।

একমণ পেঁয়াজ উৎপাদণে খরচ বর্তমান বাজার মুল্যের চেয়েও বেশি।
ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের কাইয়ুম মোল্যা বলেন, এবছর ৫ বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছি। বিঘা প্রতি ৭০/৮০ মন পেঁয়াজ উৎপাদন হচ্ছে। বর্তমান বাজার মুল্যে ৮শ’ থেকে ৯শ টাকা। এরকম মুল্যে থাকলে আমাদের আসল উঠবে। তবে বর্গা চাষীরা ক্ষতিগ্রস্থ হবে। চলমান বাজার যদি ১২শ টাকা থেকে ১৫শ টাকা হয় তাহলে কৃষক বাঁচবে। অন্যান্য পণ্যের মূল্যে
হিসেবে পেঁয়াজের মুল্যে অনেক কম।
উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস বলেন, এবছর উপজেলায় হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ছিলো ১২ হাজার ৪০ হেক্টর জমিতে। হালি পেঁয়াজ আবাদের সময় ভারী বর্ষণে নি¤œাঞ্চলে পানি জমে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে অর্জিত কম হয়েছে। তবে পেয়াজের ফলন ভালো হয়েছে। পেঁয়াজের আরেকটু দাম পেলে কৃষকের পক্ষে ভালো হতো।


এ ক্যটাগরির আরো খবর..