× Banner
সর্বশেষ
নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

শিশু হত্যা ইসলামবিরোধী

admin
হালনাগাদ: রবিবার, ৬ মার্চ, ২০১৬

শিশু হত্যা ইসলামবিরোধী কাজ বলে মন্তব্য করেছে ইসলামি ছাত্র খেলাফত বাংলাদেশ।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার (০৬ মার্চ) বেলা সোয়া ১১টায় শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন ইসলামি ছাত্র খেলাফত আন্দোলনের নেতারা।

সংগঠনটির নেতা খোরশেদ আলম মানববন্ধনে বলেন, শিশুদের ফেরেশতার সঙ্গে তুলনা করা হয়। অথচ সম্প্রতি শিশুদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এসব হত্যাকাণ্ড ইসলামবিরোধী কাজ।

সরকারকে এসব হত্যার সুষ্ঠু বিচার করার দাবি জানানো হয়েছে মানববন্ধন থেকে।

অন্য নেতারা বলেন, শিশু হত্যার বিচার দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। কেন শিশুদের হত্যা করা হচ্ছে তা জেনে মানুষকে সচেতন করার ব্যবস্থা করতে হবে। এসব নরপিশাচদের এমন শাস্তি দিতে হবে যাতে আর কেউ ভবিষ্যতে শিশুদের ওপর কোনো নির্যাতন করার সাহস না পান।


এ ক্যটাগরির আরো খবর..