× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালী প্রতিনিধি

হিজড়াকে গায়ে কেরোসিন ঢেলে আগুন, আটক ৩

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
হিজড়াকে গায়ে কেরোসিন ঢেলে আগুন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় চুমকি (২৬) নামে এক হিজড়াকে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনায় উপজেলার কাদরা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নিজসেনবাগ গ্রাম থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ২নারীসহ তিনজনকে আটক করে।

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার নিজসেনবাগ গ্রামের রাজ্জাক পুলিশের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,কয়েক দিন আগে উপজেলার নিজসেনবাগ গ্রামের রাজ্জাক পুলিশের বাড়ির জহিরুল হক নয়নদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। পারিবারিক ভাবে আগামী রোববার ওই শিশুর আকিকার অনুষ্ঠানের আয়োজ করার কথা ছিল। এমন খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজ্জাক পুলিশের বাড়ির জহিরুল হক নয়ন ঘরে আকিকার অনুষ্ঠানের টাকা চাইতে যায় ২ হিজড়া। এ সময় নয়নের পরিবার থেকে দুই হিজড়াকে প্রথমে ২শত টাকা দেওয়া হলে তারা আরও টাকা দাবি করে। এরপর বাকবিতন্ডার একপর্যায়ে নয়নদের পরিবারের সদস্যরা হিজড়া চুমকিকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে ভুক্তভোগী অভিযোগ করে।

অভিযুক্ত বিবি রহিমা জানান, হিজরারা তাদের কাছে ৫হাজার টাকা দাবী করে। তারা দিতে অপারগতা প্রকাশ করলে ভয় দেখানোর জন্য হিজরা চুমকি নিজেই নিজের শরীরের আগুন ধরিয়ে দেয়।

কাদরা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের (ইউপি সদস্য) মেম্বার আবু বক্কর ছিদ্দিক জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। অভিযুক্ত নয়নের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন,নয়নের পরিবারের সদস্যদের দাবি হিজড়া চুমকি তাদের চুলায় আগুন ধরিয়ে দিয়ে ওই আগুন তাঁর গায়ে দেয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ  ঘটনায় অভিযোগ পেয়ে জিজ্ঞাসাবাদের তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..