× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

বন্দুকধারীদের হামলায় নিহত ১৬

admin
হালনাগাদ: শনিবার, ৫ মার্চ, ২০১৬

ইয়েমেনের একটি নার্সিং হোমে বন্দুকধারীদের হামলায় ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ভারতীয়সহ চারজন নার্স রয়েছেন।

শনিবার (০৫ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

খবরে বলা হয়, শুক্রবার (০৪ মার্চ) মাদার তেরেসা মিশনারিজ অব চ্যারিটি’র সহয়াতায় পরিচালিত ওই নার্সিং হোমটিতে হামলা চালায় বন্দুকধারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কমপক্ষে ছয়জন সন্ত্রাসী এ হামলা চালায়। প্রথমে তারা নার্সিং হোমটির গেটে থাকা এক নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করে। পরে তারা নার্সিং হোমটির বিভিন্ন কক্ষের ভেতর ঢুকে আশ্রয় নেওয়া মানুষদের ওপর গুলি চালায়। এ সময় সেখানে থাকা একজন নার্স ফ্রিজের ভেতর লুকিয়ে থেকে নিজের জীবন বাঁচান।

এ ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তার এক টুইটার বার্তায় জানান, ইয়েমেনের ওই নার্সিং হোমে নিহতদের মধ্যে চারজন ছিলেন ভারতীয় বংশোভূত নার্স।


এ ক্যটাগরির আরো খবর..