× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

 নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ২ লাখ টাকা অর্থদন্ড

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ২ লাখ টাকা অর্থদন্ড

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে একটি অবৈধ পলিথিন কারখানাকে ২ লাখ টাক অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নোয়াখালী কার্যালয়ের কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে বেগমগঞ্জের চৗমুহনী দক্ষিণ বাজারস্থ হাজীপুর অটো রাইস মিল গুদামের পাশের ভবনে সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠানে অবৈধ পলিথিন তৈরীর প্রমাণ পাওয়ায় কারখানার মালিক আবদুল্লাহ ওরফে শামীমকে ২ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাৎক্ষণিক কারখানায় ব্যবহৃত ৩ টি বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চৌমুহনী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..