× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

নিউজ ডেস্ক

অচিরেই বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে – কৃষিমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১২ মার্চ, ২০২২
অচিরেই বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে - কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, মৎস্য, পোল্ট্রি ও ধানসহ সকল কৃষিকাজ বিজ্ঞানসম্মত ও আধুনিকভাবে করার জন্য কাজ করছে সরকার, যাতে কৃষিকাজ লাভজনক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়তে কাজ করছি। বাংলাদেশ অচিরেই সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে।

কৃষিমন্ত্রী এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কিউ দোংয়ু আজ গাজীপুর সদর উপজেলার বহুরিয়াচালা এবং কোলতিয়া গ্রামে মৎস্য ও পোল্ট্রি খামার এবং বোরো ধানক্ষেত পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

পরিদর্শনকালে এফএও’র ডিজি চাষিদের সাথে কথা বলেন ও সমস্যার কথা শুনেন। বিজ্ঞানভিত্তিক চাষাবাদের জন্য প্রযুক্তিগত সহায়তা এবং বিদেশি সাহায্যের ব্যাপারে এফএও সহায়তা করবে বলে জানান তিনি। নিজের ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ করে ডিজি বলেন, আমার জন্ম চীনের গ্রামে। ছোটোবেলায় আমিও প্রায় এরকম গ্রামেই বেড়ে উঠেছি। আমি আশা করি, আগামী ১০-১৫ বছরের মধ্যে বাংলাদেশ চীনের মতো উন্নত হবে।

এনবিআর যাতে পোলট্রি, মৎস্য ও ডেইরি শিল্পকে শিল্পখাতের পরিবর্তে কৃষি ফার্ম ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে- সে বিষয়ে কাজ চলছে বলে মন্ত্রী জানান।

এসময় কৃষি সচিব মো: সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান শেখ মোঃ বখতিয়ার, এফএও’র এডিজি জং-জিন কিম, এপিআরসি কনফারেন্স সেক্রেটারি শ্রীধর ধর্মপুরী, বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসন ও জেলা প্রশাসক প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..