× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধিঃ

নবীগঞ্জে জাল ফেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে, আহত ১০

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
সংঘর্ষ

নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সাতাইহাল গ্রামে বিজনা নদীতে জাল পাতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সংর্ঘষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- মৃত ফিরোজ মিয়ার পুত্র আঙ্গুর মিয়া (৩২), মৃত মাওলানা আব্দুর রউফ এর পুত্র আবু ইউসুফ (৪০),মৃত নজির উদ্দিন এর পুত্র নাজিম উদ্দিন (২৮), মঈন উদ্দিনের ছেলে শরিফ উদ্দিন মান্না (১৬)। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, সাতাইহাল গ্রামের বশির মিয়া ও হায়দার শাহ এবং একই গ্রামের আঙ্গুর মিয়ার গং দের মধ্যে বিজনা নদীতে জাল দিয়ে মাছ ধরা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..