× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

বাংলাদেশের সাফল্যে অবাক নন জাদেজা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়টি একেবারেই অবাক করেনি অজয় জাদেজাকে। ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই তারকা মনে করেন, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে জিতে বড় দল হিসেবে নিজেদের আগেই প্রমাণ করেছে বাংলাদেশ। পাকিস্তানের একটি খেলার চ্যানেলে বিশ্লেষক হিসেবে কাজ করছেন এই সাবেক ভারতীয় তারকা। সেখানেই বাংলাদেশ প্রসঙ্গে বেশ উচ্ছ্বসিত দেখাল জাদেজাকে।

জাদেজা মুগ্ধ সাব্বির রহমানের ব্যাটিংয়েও। গত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২ রানে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছে, ঠিক তখনই সাব্বিরের পাল্টা আক্রমণ। জাদেজার চোখে এটি ‘বীরত্ব’, ‘দলের বিপর্যয়ের মধ্যেও সাব্বির যেভাবে ব্যাট করল, তাকে বাহবা না দিয়ে পারা যায় না। খুব কঠিন পরিস্থিতির মধ্যেও সে ছিল দারুণ ইতিবাচক। সে ব্যাটিং বীরত্ব দিয়ে কঠিন পরিস্থিতি জয় করেছে।’

জাদেজা বলেন, ‘বাংলাদেশ দলটা দারুণভাবেই দাঁড়িয়ে গেছে। দলটা কোনো বিশেষ খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নয়। নতুন নতুন খেলোয়াড় উঠে আসছে।’

মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্ব নিয়েও মুগ্ধ জাদেজা, ‘মাশরাফির উপস্থিতিটাই বাংলাদেশের জন্য খুব বড় অনুপ্রেরণা। স্কোরকার্ডের দিকে তাকিয়ে দেখুন, ব্যাটে-বলে কিন্তু খুব বড় কোনো পারফরম্যান্স নেই তাঁর। কিন্তু বাংলাদেশের বোলিংয়ের সময় সবকিছু কী সুন্দর আর নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করল সে। মাশরাফিই দলের তরুণদের জন্য খুব বড় প্রেরণা।’

মুশফিকুর রহিমকে কিপিং থেকে সরিয়ে তরুণ নুরুল হাসানকে দলে নেওয়ার ব্যাপারটিও ইতিবাচক দৃষ্টিতে দেখেন জাদেজা। তিনি মনে করেন, এটা বাংলাদেশের নিজেদের একটা ভালো দল হিসেবে দাঁড় করানোর প্রচেষ্টারই অংশ, ‘মুশফিক কত বছর ধরে কিপিং করছে। সে কিপিংয়ে নির্ভরতা। কিন্তু সে দলে থাকতে তরুণ একজনকে কিপিংয়ের দায়িত্ব দেওয়াটাই তো ভবিষ্যৎ দৃষ্টির পরিচয়। এতে করে দুজনের মধ্যে প্রতিযোগিতা বাড়বে। মুশফিকের ছায়াতলে একজন নতুন কিপারকে তৈরি করার ব্যাপার হিসেবেও দেখতে পারেন এটিকে।’

সবশেষে মুস্তাফিজুর রহমান নিয়ে উচ্ছ্বাস ঝরেছে জাদেজার কণ্ঠে, ‘অসাধারণ বোলার সে। বলে কী অসাধারণ নিয়ন্ত্রণ! মুস্তাফিজদের মতো খেলোয়াড়দের উঠে আসাটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ারই প্রমাণ।’


এ ক্যটাগরির আরো খবর..