× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

শাহবাগে নেতাদের ওপর হামলার নিন্দা ছাত্রদলের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

রাজধানীর শাহবাগে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের অতর্কিত হামলার অভিযোগ করে প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (০১ মার্চ) দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি নজরুল ইসলাম নাহিদ, যুগ্ম সম্পাদক তানজিল হাসান এবং কবি জসিম উদ্দিন হল শাখার ছাত্রদলের আহ্বায়ক নিজাম উদ্দিন রিপনের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডে ছাত্রদলকে এভাবে বাধা দেওয়ায় ছাত্রলীগ যে নিরন্তর অনড়তা, একঘেয়ে ও বৈরিতা দেখিয়ে আসছে তা সমাধানহীন সংকটের জন্য তাদের দায়ী হতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..