মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম তৌফিকুজ্জামান সহ জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। জেলার তিন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা বিভাগে দৌড়, মোরগ লড়াই, লং জাম্প, হাই জাম্প সহ ২৩ টি ইভেন্টে ১৩৮ জন শিক্ষির্থী প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।