× Banner
সর্বশেষ
নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস নারায়ণগঞ্জের কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগে যুবক আটক, মানসিক অসুস্থতার দাবি পরিবারের আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আই অ্যাম সরি

admin
হালনাগাদ: সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘রাজনীতিবিদরা ভুল করলে জেল। ব্যবসায়ী ভুল করলে জেল। আর ওরা (মাহফুজ আনাম) ভুল করলে শুধু বলে, আই অ্যাম সরি। এটা বলেই তারা সব ভুলে যেতে চায়।’

রোববার বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন,  ‘১/১১ ছিল একটা বড় ধরনের ষড়যন্ত্র। ষড়যন্ত্রকারীরা রাজনীতিবিদদের চরিত্র হনন করেছিল। ভবিষতে যাতে এ ধরনের পরিস্থতি সৃষ্টি না হয়, সেজন্য একটি তদন্ত কমিশন গঠন করতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘আমরা একাত্তরের গণহত্যার কথা ভুলতে পারি না। পঁচাত্তরের হত্যাকা-ের কথা ভুলতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করছেন। বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন। ১/১১ তথ্য রহস্য উন্মোচনে একটা কমিশন হওয়া উচিৎ। তারা কি করেছে, এর রহস্য উন্মোচন হওয়া উচিৎ। ভবিষতে যাতে ১/১১ মতো পরিস্থিতি না আসে, সেজন্যই কমিশন করা উচিৎ।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনার কথার কোনো দাম নেই। আপনি সকালে বলেন এক কথা, বিকেলে বলেন আরেক কথা। শেখ হাসিনার রাজনীতির কৌশলের কাছে আপনি জিততে পারবেন না। আপনি নির্বাচনে আসেননি, ট্রেন মিস করে এখন রাস্তায় চলে গেছেন। এখন বলছেন, দলের কাউন্সিলের জন্য মাঠ দেন। কাউন্সিলের জন্য আপনাদের মাঠ চাইতে হয়। ২০১৯ সালের নির্বাচন হবে। সেই নির্বাচন শেখ হাসিনার অধিনেই হবে। খালেদা জিয়া সেই নির্বাচনে অংশ গ্রহণ করবে, এর কোনো বিকল্প নেই।’


এ ক্যটাগরির আরো খবর..