× Banner
সর্বশেষ
ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার  জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু

নিউজ ডেস্ক

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে আবাসিক এলাকায় হামলা

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ মার্চ, ২০২২
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে আবাসিক এলাকায় হামলা

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে আবাসিক এলাকায় বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ও স্কুলে রাশিয়ান বাহিনীর হামলায় ৩৩ জন নিহত হয়েছে।

ইউক্রেনের ইমারজেন্সি সার্ভিস জানায়, হামলায় ১৮ জন আহত হয়েছে।

চেরনিহিভ শহরটি রাজধানী কিয়েভ থেকে ১২০ কিলোমিটার (৭৫ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত। রাশিয়ান বাহিনী উত্তর দিক থেকে আক্রমণ করার চেষ্টা করছে।

চেরনিহিভের ডেপুটি মেয়র রেজিনা গুসাক এএফপিকে বলেন, শহরটিতে রাশিয়ান বাহিনী ‘বোমা হামলা’ চালিয়েছে।

ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিসের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে, ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং উদ্ধারকারীরা স্ট্রেচারে করে মৃতদেহ বের করছেন।

চেরনিহিভ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ চাউস টেলিগ্রাম পোস্টে বলেন, রাশিয়ার যুদ্ধবিমান পোদুসিভকা এলাকার (চেরনিহিভ) দুটি স্কুল এবং আবাসিক ভবনে হামলা চালায়।

এদিকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর খুলতে সম্মত হয়েছে ইউক্রেন ও রাশিয়া। বৃহস্পতিবার (৩ মার্চ) উভয় পক্ষের প্রতিনিধি দলের দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..