× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

নিউজ ডেস্ক

কলকাতা বইমেলায় ‘কবি শঙ্খ ঘোষ মঞ্চ’ উদ্বোধন করলেন ড. কামাল আবদুল নাসের চৌধুরী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
কলকাতা বইমেলায় ‘কবি শঙ্খ ঘোষ মঞ্চ’ উদ্বোধন করলেন ড. কামাল আবদুল নাসের চৌধুরী

গতকাল সন্ধ্যায় ৪৫তম কলকাতা বইমেলায় বাংলাদেশের পরম বন্ধু ভারতের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষের নামে মঞ্চের উদ্বোধন করেন বাংলাদেশের প্রখ্যাত কবি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

কলকাতা বইমেলায় লিটল ম্যাগাজিন প্যাভেলিয়নের পাশে ‘কবি শঙ্খ ঘোষ মঞ্চ’-এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুম্বাইয়ের নাট্যব্যক্তিত্ব শিবাজী সেনগুপ্ত, গিল্ডের সম্পাদক ও লেখক ত্রিদিব চট্টোপাধ্যায়, গুরুচণ্ডালীর কর্ণধার ও লেখক সৈকত বন্দ্যোপাধ্যায়, কবি শঙ্খ ঘোষের কন্যা ও লেখিকা সেমন্তী ঘোষ, কবি অধ্যাপক অভীক মজুমদার, কবি প্রসূন ভৌমিক, প্রকাশক ও লেখিকা রূপা মজুমদার, রাজ্যের মন্ত্রী ও লেখক ড. হুমায়ুন কবীর, গিল্ডের সভাপতি প্রকাশক সুধাংশু শেখর দে, ঔপন্যাসিক সাংবাদিক প্রচেত গুপ্ত, বাংলাদেশের বিশিষ্ট কবি তারিক সুজাত, প্রকাশক অপু দে প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সহজ মানুষ তীর্থ, ড. আকিকুল ইসলাম, জয়শঙ্কর, প্রাণেশ সোম।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এবারের বইমেলায় বাংলাদেশকে নিয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত চলা এ বছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হয়েছে।

থিম কান্ট্রি করা হয়েছে বাংলাদেশকে। সুদৃশ্য বাংলাদেশ প্যাভেলিয়নে প্রতিদিন ভিড় করছেন পশ্চিমবঙ্গের বিপুলসংখ্যক পাঠক।


এ ক্যটাগরির আরো খবর..