× Banner
সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ

নিউজ ডেস্ক

বেনাপোলে ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার দুই মাদক কারবারি আটক

admin
হালনাগাদ: বুধবার, ২ মার্চ, ২০২২
বেনাপোলে ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার দুই মাদক কারবারি আটক

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪৬ বোতল ফেনসিডিলসহ একাধিক মাদক মামলার দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ মার্চ) রাত ১০ টার সময় বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার
শিকড়ী গ্রামের মৃতঃ গোলাম হোসেনের ছেলে আব্দুস সাত্তার বিশে (৩৭) ও পুটখালী গ্রামের মৃতঃ আবু বক্করের ছেলে হাফিজুর রহমান (৩৮)।

পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ একটি চৌকস টিম নিয়ে বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রামস্থ ধৃত আসামী আব্দুস সাত্তার বিশের বসত বাড়ীর উঠান হতে অভিযান চালিয়ে ১৪৬ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাকে যশোর আদালত পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..