× Banner
সর্বশেষ
দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

সোনাইমুড়ীতে নরসুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
সোনাইমুড়ীতে নরসুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে এক নরসুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হারাধন মজুমদার(৬৮) উপজেলার কালিকাপুর গ্রামের অনুকুলের ছেলে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার কালিকাপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পেশায় একজন নাপিত ছিল। দুপুরে দোকান বন্ধ করে নিজ বাড়িতে যায়। বাড়ির লোকজন তাকে খুঁজতে গিয়ে বাড়ির পাশের গাছের সাথে গলায় রশি দেয়া ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে বজরা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান নিহতের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..