× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

বিএনিপর দাবি সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদন প্রকাশের

admin
হালনাগাদ: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, পিলখানা সদর দপ্তরে সেদিনের নারকীয় হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্তই হয়নি। ওই সময়ের কোয়ার্টার মাস্টার জেনারেল জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তদন্ত কমিটির প্রতিবেদনটি আজও প্রকাশ করা হয়নি।

বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় সেনাবাহিনীর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের দাবি জানান তিনি।

শনিবার বিকালে এক আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ এই দাবি জানান।

সশস্ত্র বাহিনীর মনোবল ধ্বংস করতে পরিকল্পিতভাবে ওই হত্যাকাণ্ড ঘটানো হয় অভিযোগ করে হাফিজ বলেন, ‘দেশি-বিদেশি ব্যক্তিবর্গ ওই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। বিচারের নামে একটি প্রহসন চলছে, মূল হোতারা পর্দার অন্তরালেই রয়ে গিয়েছে।’

হাফিজ বলেন, ‘ওই হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন, তারা সেনাবাহিনীর দক্ষ ও কৃতি অফিসার ছিলেন। গুলজার নামে একজন অফিসার যিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মধ্যে জীবন সঞ্চার করেছিলেন; অপরাধীদের দমন করে দেশজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন।’

তিনি আরো বলেন, ‘যারা ষড়যন্ত্র করেছে তারা জানে, এ ধরনের হত্যাকাণ্ডের ফলে অনেক দুর্বল মানুষ সেনাবাহিনী ছেড়ে চলে যাবে, সব সময় তারা আতঙ্কে থাকবে এবং দেশের প্রতি তাদের কর্তব্য পালনের তারা সক্ষম হবে না।’

বিডিআর হত্যার সুষ্ঠু তদন্ত দাবির পাশাপাশি নিহতদের পরিবারকে সরকারের তরফ থেকে আরো সাহায্য-সহযোগিতা দেওয়ার আহ্বান জানান তিনি।

হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ও আলতাফ হোসেন চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..