× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

গাংনীর বামন্দী সরকারি পুকুর থেকে লাশ উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারের একটি সরকারি পুকুর থেকে শুকুর আলী (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।

নিহত শুকুর আলী বামন্দী-নিশিপুর গ্রামের দাউদ হোসেনের ছেলে। তিনি বামন্দী ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মসজিদ থেকে নামাজ পড়ে স্থানীয় কয়েকজন মুসল্লী বামন্দী গো-হাট সংলগ্ন সরকারী পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় পুকুরে শুকুরের লাশ দেখতে পান। পরে তারা লাশ টেনে উপরে তোলেন।
নিহত শুকুরের পরিবার থেকে জানা গেছে, গতরাত নয়টার দিকে সে বাড়ি থেকে বামন্দী বাজারে যায় এবং রাতে ফিরে আসেনি। পুর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পরিবারের।

তবে পুকুর পড়ে মারা গেছেন নাকি হত্যা করে তার লাশ পানিতে ফেলা হয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। প্রাথমিক তদন্ত ও লাশের ময়নাতদন্ত শেষে হত্যাকান্ডের কারণ জানা যাবে বলে জানিয়েছেন গাংনী থানার ইন্সেপেক্টর (ওসি-তদন্ত) মোক্তার হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..