× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

সুবর্ণচরে যাত্রা শুরু করল সুবর্ণ মহিলা দাখিল মাদ্রাসা

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
সুবর্ণচরে যাত্রা শুরু করল সুবর্ণ মহিলা দাখিল মাদ্রাসা

নোয়াখালী প্রতিনিধি : নারীদের ধর্মীয় শিক্ষায় এগিয়ে নিতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে যাত্রা শুরু করেছে সুবর্ণ মহিলা
দাখিল মাদ্রাসা।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় চরজুবলী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান মার্কেটে সংলগ্ন এলাকায় সুবর্ণ মহিলা দাখিল মাদ্রাসার উদ্বোধন করেন মাদ্রাসা পরিচালনা কমিটি।

সুবর্ণ মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষানুরাগীও সমাজ সেবক আলহাজ ছায়েদুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চরজব্বর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন ফরহাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরজুবলী রব্বানিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, চরজুবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন এ অঞ্চলে কোন মহিলা মাদ্রসা নেই। নারীদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য মহিলা মাদ্রাসার বিশেষ প্রয়োজন ছিলো তা আজ পূরণ হলো। এ সময় বক্তারা পুরুষদের শিক্ষার পাশাপাশি নারীদের বেশি করে শিক্ষিত করে তোলার গুরুত্বারোপ করেন।


এ ক্যটাগরির আরো খবর..