× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

রাশিয়া-ইউক্রেন: পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বাড়ছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
রাশিয়া-ইউক্রেন: পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বাড়ছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সৈন্যরা।

এতে হামলার প্রথম ঘণ্টায় ইউক্রেনের ৪০ জনের বেশি সৈন্য এবং ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ইউক্রেন বলছে, তারা ‘৫০ জন রাশিয়ান দখলদার সৈন্যকে’ হত্যা করেছে। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশ করার ঘণ্টাখানেক পর এ ঘোষণা আসে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের বিমান ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।

ইউক্রেন দাবি করেছে, তারা দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে।


এ ক্যটাগরির আরো খবর..