× Banner
সর্বশেষ
জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব এআইভিত্তিক ডেটা বিশ্লেষণে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করবে সরকার জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ

নিউজ ডেস্ক

ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের জন্য গৌরবের

admin
হালনাগাদ: সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের জন্য গৌরবের

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন বলেছেন, আমাদের মহান ভাষা আন্দোলনের ঐতিহাসিক এ দিনটিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা দিয়েছে। ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের জন্য গৌরবের বিষয়। এখন শুধু বাংলাদেশে নয় বিশ্বের অন্যান্য দেশেও এ দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় জেলা তথ্য অফিসের আয়োজনে ঢাকা মহানগরীতে দিনব্যাপী ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিনসহ মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীদের পরিবেশনায় মহান ভাষা আন্দোলনের তাৎপর্যভিত্তিক সংগীত পরিবেশনের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ঢাকা বিভাগীয় জেলা তথ্য অফিস এ ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানের আয়োজন করে। নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ এ সংগীতানুষ্ঠান উপভোগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..