চলমান বিপিএলের এলিমিনেটর ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন চ্যাডউইক ওয়ালটন। ক্যারিবীয় এই উইকেটকীপার ব্যাটারের তাণ্ডবে খুলনা টাইগার্সের বিপক্ষে রানের পাহাড় দাঁড় করায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরে মিরাজের অসাধারণ বোলিং দক্ষতায় মুশফিকদের কাঁদিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করল বন্দর নগরীর দলটি।
উত্তেজনাময় এই ম্যাচে মূলত শেষ ওভারের নাটকে জয় পায় চট্টগ্রাম। যে ওভারে কাঙ্ক্ষিত জয়ের জন্য ১৬টি রান প্রয়োজন ছিল খুলনার। কিন্তু সেই রানই নিতে ব্যর্থ হন ক্রিজে থাকা ব্যাটার আন্দ্রে ফ্লেচার ও থিসারা পেরেরা।
ফলে ৭ রানের উত্তেজনাময় এক শ্বাসরুদ্ধকর জয়ে মাতে চট্টগ্রাম।