× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

উচ্ছ্বসিত মাশরাফি তরুণদের নিয়ে কাজ করার সুযোগে

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া প্রতিবেদক: আনুষ্ঠানিকভাবে মাশরাফি বিন মুর্তজাকে জাতিসংঘের সংস্থা ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেওয়া হয় বৃহস্পতিবার। প্রথম বাংলাদেশি হিসেবে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মাশরাফি।

এ ছাড়া ক্রিকেটার হিসেবে মাশরাফি চতুর্থ। এর আগে শচীন টেন্ডুলকার, শহীদ আফ্রিদি ও মুত্তিয়া মুরালিধরন জাতীয় পর্যায়ে ইউএনডিপির দূত ছিলেন।

তরুণদের সঙ্গে কাজ করার এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের সীমিত পরিসরের অধিনায়ক মাশরাফি। ইউএনডিপিকে ধন্যবাদ জানিয়ে মাশরাফি বলেন, ‘তরুণদের নিয়ে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য ইউএনডিপিকে ধন্যবাদ। আমার সব সময় স্বপ্ন ছিল বাংলাদেশের তরুণদের নিয়ে কাজ করার। সে হিসেবে এটা আমার জন্য খুব ভালো একটা সুযোগ। আমার মনে হয়, খেলাধুলার পাশাপাশি আমি কাজটি ভালোমত করতে পারব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহায়তায় কিংবা নিজের উদ্যোগেও আমি তরুণদের জন্য কিছু করতে চাই। এ জন্য প্রস্তাবটা আসার পরই দ্রুতই তা গ্রহণ করেছি।’

ইউএনডিপি, আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস তার বক্তব্যে বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের কার্যক্রমে যুক্ত করার জন্য সবচেয়ে আদর্শ ব্যক্তিকেই আমরা বেছে নিয়েছি।  মাশরাফি মাঠ ও মাঠের বাইরে দুর্দান্ত পারফর্মার। আমরা বিশ্বাস করি তার ইতিবাচক ভাবমূর্তি তরুণদের অনুপ্রাণিত করতে দারুণভাবেকাজে দিবে।`

বাংলাদেশের মোট জনসংখ্যার ৪৪ শতাংশই তরুণ। এদের মধ্যে ৭০শতাংশেরই কর্মসংস্থান নেই। মাশরাফির বিশ্বাস তরুণদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। কর্মসংস্থানের সমস্যা দূর হবে এবং সঠিক পথেই থাকবে দেশের প্রতিভাবান তরুণরা।


এ ক্যটাগরির আরো খবর..