× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি

সুবর্ণচরে ২ ইউপিতে নৌকা প্রার্থীর ভরাডুবি

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
নৌকা প্রার্থীর ভরাডুবি

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ২ টিতেই নৌকা প্রতীকের প্রার্থী হেরেছে। দুইটি ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীরা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১নং চর জব্বর ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি এডভোকেট ওমর ফারুক এবং ৫নং চর জুবিলী ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী উপজেলা যুবলীগের বহিষ্কৃত যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল্লাহ খসরু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিতের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৫৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৪ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। দুই ইউনিয়নের ২৭ টি কেন্দ্রে মোট ভোটার ৭১ হাজার ৬১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ১১১ জন এবং মহিলা ভোটার ৩৩ হাজার ৫০৮ জন।

এদিকে, জেলার হাতিয়া উপজেলার সুখচর ও নলচিরা ইউনিয়নে আগেই সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..