× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

নিউজ ডেস্ক

পঞ্চগড় বোদা উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ

admin
হালনাগাদ: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
পঞ্চগড় বোদা উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধ: পঞ্চগড়ের বোদা উপজেলার ৯টি ইউনিয়নে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে ২০২১-এ নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

৯ জানুয়ারি (বুধবার) বিকেলে বোদা উপজেলা পরিষদ মধ্যে মিলনায়তনে উপজেলা প্রশাসন এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে। আনুষ্ঠানিক ভাবে বোদা উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

শপথ গ্রহণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান, ২নং ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের আব্দুর জব্বার। ৩নং বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাহেব আলী। ৪নং কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের আব্দুর মোমিন। ৫নং বড়শশী ইউনিয়ন পরিষদের আব্দুর রহিম। ৬নং মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের আবু আনছার মো. রেজাউল করিম। ৭নং সাকোয়া ইউনিয়ন পরিষদের হাফিজুর রহমান। ৮নং বোদা ইউনিয়ন পরিষদের অখিল চন্দ্র ঘোষ।
৯নং পাঁচপীর ইউনিয়ন পরিষদের অজয় কুমার রায়। ১০নং চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের নজরুল ইসলাম প্রধান।

৯টি ইউনিয়নের ৮১ জন সাধারণ সদস্য ও ২৭ জন নারী সদস্যকে শপথ বাক্য পাঠ করান বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী।

বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি প্রমুখ।

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা , উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছুর রহমান জিল্লু ও মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২০২১ সালের ২৬ ডিসেম্বর বোদা উপজেলার ১০টি ইউনিয়নে মধ্যে ৯টিতে চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫টিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী, ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..