× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

নিউজ ডেস্ক

ভোট দিতে যাওয়ার পথে গৃহবধূকে ধর্ষণ : গ্রেফতার ১

admin
হালনাগাদ: শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
ভোট দিতে যাওয়ার পথে গৃহবধূকে ধর্ষণ : গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল হয়ে পাশের লক্ষীপুর জেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে এক গৃহবধূ (২৬) ধর্ষণের ঘটনায় পুলিশ অভিযুক্ত আসামি গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মো. গোলাম সরোয়ার (২৮) চাটখিল উপজেলার ইটপুকুরিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত ছালেহ আহম্মদের ছেলে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল শুক্রবার ভোর রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দামঘর ইউনিয়নের ইস্পাহানী ফকিরবাড়ী এলাকা থেকে বন্দর থানা পুলিশের সহায়তায় চাটখিল থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতার আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে ওই গৃহবধূ (২৬) ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ২৮ ডিসেম্বর ভুক্তভোগী গৃহবধূ চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্র জানা যায়, ওই দিন রোববার ৪র্থ ধাপে ইউপি নির্বাচনে পাশের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের জয়পুর ইউনিয়নের বিনোদপুর আশ্রয়ন কেন্দ্রে ভোট দেয়ার জন্য সকালে ওই গৃহবধূ তার দুই বছর বয়সী কন্যা সন্তানকে সাথে নিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। পথে চাটখিলের খিলপাড়া ইউনিয়নের ইটপুকুরিয়া পাটোয়ারী বাড়ির রিকশাচালক সরোয়ার হোসেন (২৮) তাকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন বলে রিকশায় উঠতে বলেন।

গৃহবধূ রিকশায় উঠলে তাকে গোবিন্দপুর গ্রামের সামার বাড়ির সামনে রাস্তার পাশে একটি খালি ভিটিতে নির্জন স্থানে নিয়ে ওই রিকশাচালক তাকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যান।


এ ক্যটাগরির আরো খবর..