× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নিউজ ডেস্ক

আজীবন সম্মাননা পেলেন কৃষিমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
আজীবন সম্মাননা পেলেন কৃষিমন্ত্রী

কৃষিতে বিশেষ অবদানের জন্য আরটিভি কৃষি পদক আজীবন সম্মাননা পেয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিবিদ ড. মো: আব্দুর রাজ্জাক। দেশে কৃষির উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় বিশেষ করে করোনা মহামারির সময়ে কৃষিতে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং কৃষির আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আরটিভি এনআরবিসি কৃষি পদক-২০২২ প্রদান অনুষ্ঠানে কৃষিমন্ত্রীর হাতে আজীবন সম্মাননা পদক তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, কৃষিকে বাণিজ্যিকীকরণ করা সরকারের লক্ষ্য। আমরা চাই শিক্ষিত বিশেষ করে শহরের তরুণরা কৃষিকাজে এগিয়ে আসুক, বাণিজ্যিক কৃষিতে বিনিয়োগে করুক। তাহলে খোরপোষের কৃষি বাণিজ্যিক কৃষিতে উত্তরণ ঘটবে এবং দেশের বিভিন্ন কৃষিপণ্য বিশ্বব্যাপী রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। ফলে তরুণ প্রজন্ম কৃষিপণ্য থেকে বিশাল আয় করবে। কৃষির অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধশীল বাংলাদেশে পরিণত করবে।

আরটিভিকে এ উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, কৃষিখাতে এ ধরনের পুরস্কার প্রদানে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে ১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের লাখ লাখ কৃষক, চাষি ও উদ্যোক্তারা কৃষিকাজে আরো উৎসাহিত হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। অন্যদের মধ্যে আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বক্তব্য রাখেন


এ ক্যটাগরির আরো খবর..