× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

জোর করে ভোট দিতে বাধ্য করলে প্রশাসন ও জনগণ মিলে প্রতিহত করা হবে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: আগামী ২২ মার্চ ইউপি নির্বাচনে কোনো প্রকার সহিংসতা বরদাস্ত করা হবে না।  ।

পাটকেলঘাটায় ওপেন হাউস ডে অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদদাছছের আলী। তিনি আরও বলেন, পারিবারিক কলহ, বাল্য বিবাহের মত সামাজিক অপরাধ, আত্মহত্যার মত জঘন্য অপরাধ কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে সমাধান করতে হবে।
‘‘পুলিশ জনগণের সেবক ও বিপদের বন্ধুু‘‘ এই শ্লোগানকে সামনে রেখে বৃহঃবার বিকাল ৪ টায় পাটকেলঘাটা থানা পুলিশের আয়োজনে পাটকেলঘাটা পাচরাস্তা মোড়ের আলাউদ্দীন চত্বরে ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং ফোরাম সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকল শ্রেণীর গণমানুষের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা সভায় পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও গণমানুষের প্রশ্নের জবাব দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদদাছছের আলী।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আতিকুর রহমান, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড.মতিউর রহমান, কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাশ, পাটকেলঘাটা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল হাই, জহুরুল হক, এ্যাডঃ আব্দুস সামাদ, এ্যাড. কার্তিক কুমার দাশ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হোসনেয়ারা বেগম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জিটিভির জেলা প্রতিনিধি অসীম চক্রবর্তী।

 


এ ক্যটাগরির আরো খবর..