× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

ঝিনাইদহে ৭ দিন ধরে গৃহবধূকে পাশবিক নির্যাতন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ৭ দিন ধরে স্বামী ও সতিনের পাশবিক নির্যাতনের শিকার হয়েছে নুরুন্নাহার নামে এক গৃহবধূ। খবর পেয়ে পুলিশ বুধবার রাত ১ টার দিকে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী শহিদুল ইসলাম ও সতিন রহিমা খাতুন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ১৪ বছর আগে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হাজরা গ্রামের জহুরুল ইসলামের ছেলে শহিদুলের সাথে বিয়ে হয় চট্টগামের সাতকানিয়া উপজেলার বকরা আলী বিল গ্রামের ইউসুফ আলী মেয়ে নুরুন্নাহারের সাথে। বিয়ের পরে ২ টি সন্তানও জন্ম নেয় তাদের।
৭ বছর পরে শহিদুল ইসলাম আরও একটি বিয়ে করে।
এরপর থেকেই নুরুন্নাহারকে শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিল স্বামী শহিদুল ও সতিন রহিমা খাতুন। গত ২০/২৫ দিন আগে বাবার বাড়ী যাওয়া কথা বলে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে আসে তাকে। এরপর থেকেই শুরু হয় নির্যাতন।
গত ৭ দিন ধরে ঘরে আটকে রেখে লাঠি, হাতুড়ি ও রড দিয়ে চলে পাশবিক নির্যাতন। গেল রাতে ওই গৃহবধূর আত্মচিৎকারে প্রতিবেশী টের পেয়ে পুলিশে খবর দিয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর সাথে জড়িতদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..