× Banner
সর্বশেষ
মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ

জেনে নিন সেকালের পাঠশালার শিক্ষা

Dutta
হালনাগাদ: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
পাঠশালার শিক্ষা

আমাদের শিশুকালে পাঠশালায় পড়ালেখা শুরু। তাল পাতায় লেখা। কাঠ পোড়া কয়লা গুড়া করে কালির দোয়াতে জল দিয়ে গুলে কালি বানানো হতো। আর কলম বাঁশের কঞ্চি কেটে বানানো হতো। এই বাঁশের কঞ্চির কলম কয়লার কালির দোয়াতে ডুবিয়ে ডুবিয়ে তাল পাতায় লেখার সময় আর ফিরে আসবে কি? এসব কাল্পনিক গল্প বলে মনে করছে বর্তমান সময়ের ছেলেমেয়ে।

সেই সময়ে পড়ালেখাঃ

তালের পাতায় লোহা দিয়ে দাগ কেটে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ ও ইংরেজি(A-Z) অক্ষর লিখে দিতো পাঠশালার শিক্ষক। সেই দাগের উপর দিয়ে লেখাই শিক্ষার প্রথম পর্ব। কিছুদিন দাগে লিখে এই ব্যঞ্জন ও স্বরবর্ণ অক্ষর মুখস্ত করা।

দ্বিতীয় পর্বঃ দাগ ছাড়া তালপাতায় ব্যঞ্জন বর্ণ ও স্বরবর্ণ লেখা। স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের পরিচয় পরীক্ষা, দুই অক্ষর, তিন অক্ষর ছোট ছোট শব্দ গঠন।

তৃতীয় পর্বঃ বানান শিক্ষা।

অ কার,  আ কার-া, ই কার-ি , ঈ কার-ী, উ কার-ু, ঊ কার- ূ  , ঋ কার –ৃ, এ কার-ে, ঐ কার-ৈ, ও কার-ো, ঔ কার- ৌ, ঙ কার –ং এবং ঃ

যেমনঃ ক, কা, কি, কী, কু, কূ, কৃ, কে, কৈ, কো, কৌ, কং, কঃ এভাবে ক্ষ পর্যন্ত।

এরপর বানানের পরীক্ষা, দুই তিন চার অক্ষরের বানানের শব্দ গঠন ও ইংরেজি অক্ষর শিক্ষা হয়।

চতুর্থ পর্বঃ ফলা শিক্ষা।

ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। ফলা যুক্ত হলে বর্ণের আকারের পরিবর্তন সাধিত হয়। বাংলা ব্যঞ্জনবর্ণের ফলা ৯টি। যেমনঃ য -ফলা, র -ফলা, ল -ফলা, ব -ফলা, ণ/ন -ফলা, ম -ফলা, রেফ -ফলা, ঙ -ফলা এবং স্ক- ফলা। যুক্ত বর্ণ, সংযুক্ত অক্ষর, সংযুক্ত শব্দ লেখা, দুই/তিন বর্ণের সংযোগ শিক্ষা হয়।পাঠশালার শিক্ষা

এই স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ও ফলা শিক্ষায় বাংলা শিক্ষার গাথুনি তৈরি হয়।

ইংরেজি বড় হাতের অক্ষর(A-Z), ছোট হাতের অক্ষর(a-z), বড় হাতের প্যাঁচের অক্ষর, ছোট হাটের প্যাঁচের অক্ষর ইত্যাদি শিক্ষা হতো।

পঞ্চম পর্বঃ বাংলা শতকিয়া(১ থেকে ১০০ পর্যন্ত) এবং ইংরেজি(1-100)

ষষ্ঠ পর্ব থেকে প্রথম শ্রেণী শুরু।


এ ক্যটাগরির আরো খবর..