× Banner
সর্বশেষ
প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক

নবীগঞ্জের ইনাতগঞ্জে বেপরোয়া সিএনজি চাপায় বৃদ্ধ নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
নবীগঞ্জের ইনাতগঞ্জে বেপরোয়া সিএনজি চাপায় বৃদ্ধ নিহত

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুতলিব উল্লা(৬৭) নামের এক বৃদ্ধ সিএনজি (অটোরিক্সা) ধাক্কায় ঘটনা স্থলেই নিহত হয়েছেন। নিহত মুতলিব উল্লা উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানাযায়, ১৮ জানুয়ারী মঙ্গলবার বিকেল ৪টার সময় ইনাতগঞ্জ বাজার থেকে পায়ে হেটে বাড়ি যাচ্ছিলেন বৃদ্ধ মুতলিব উল্লা। তিনি স্থানীয় ইছবপুর গ্রামের নিকট আসা মাত্রই অপর দিক থেকে আসা একটি বেপরোয়া সিএনজি(অটোরিক্সা) বৃদ্ধকে সজোরে ধাক্কা দেয়। সাথে সাথে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গিয়ে ঘটনা স্থলেই নিহত হন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গাড়ির মালিক পক্ষের সাথে সমঝোতার প্রস্তাবে আলোচনা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য আজিম উদ্দিন।


এ ক্যটাগরির আরো খবর..