× Banner
সর্বশেষ
যুদ্ধ শুরুর পর থেকে ৭ বাংলাদেশি নিহত হয়েছেন -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম পহেলা বৈশাখ ৪৪ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ এপ্রিল (বৃহস্পতিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বৈঠক কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে জ্যাপফা পিটিই-এর আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন আগৈলঝাড়ায় ৬শ ৮০টাকার পেট্রোল নিতে গুনতে হচ্ছে ৫শ টাকা ভাড়া

শিগগিরই পোশাকশিল্পে করপোরেট ট্যাক্স কমছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: পোশাকশিল্পে করপোরেট ট্যাক্স কমানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিগগির তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) আয়োজিত দেশের নতুন নাগরিক (বিলুপ্ত ছিটমহলের) ২৯ জনকে প্রশিক্ষণ সনদ-ভাতা এবং চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ও অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে সম্প্রতি ভারতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক বিজয়ী মাহফুজা ও মাবিয়াকে বিজিএমইএ’র পক্ষ থেকে সংবর্ধনা ও এক লাখ টাকার চেক প্রদান করা হয়।

বর্তমানে পোশাকখাতে করপোরেট ট্যাক্স ৩৫ শতাংশ । এর আগে এ হার ছিল ১০ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরে তা বাড়িয়ে ৩৫ শতাংশ নির্ধারিত হয়।

তৈরী পোশাক শিল্প মালিকরা এই ট্যাক্স ফের ১০ শতাংশে নামিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। এ পরিপেক্ষিতে ট্যাক্স কমানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাণিজ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে গত বছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। তবে বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল। তাই আমাদের অর্জন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, জিএসপি সুবিধা খর্ব করা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পণ্য রপ্তানি ১৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আশা করছি এবার রপ্তানি ৬ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, দেশের তৈরী পোশাক খাতে ২৫ থেকে ৩০ শতাংশ দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। তবে আমাদের বিপুল পরিমান মানব সম্পদ রয়েছে। এ সম্পদকে কাজে লাগিয়ে দক্ষতা বাড়িয়ে শ্রমিকের অভাব দুর করা যেতে পারে।এ লক্ষ্যে ২০২১ সালের রূপকল্প বাস্তবায়নে বিজিএমইএ মানবসম্পদ উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় ২০১৫ সাল থেকে অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এডিবির অর্থায়নে পরিচালিত এসইআইপি প্রকল্পের আওতায় ৩ বছরে পোশাক শিল্পের মোট ৪৩ হাজার ৮০০ জন শ্রমিক ও কারখানার মধ্যম পর্যায়ে দক্ষ জনবল বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ৫০ বিলিয়ন ডলারের  রপ্তানি আয় অর্জনে সহায়ক হবে।

এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণের প্রথম বছরের প্রথমভাগে রাঙ্গামাটি, বান্দরবান, বিলুপ্ত ছিটমহলসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক দরিদ্র নারী-পুরুষকে পোশাক শিল্প বিষয়ক প্রশিক্ষণের অন্তর্ভূক্ত করা হয়েছে।

অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ সভাপতি (অর্থ) মোহাম্মদ নাসির উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম, সিইআইপি প্রকল্পের নির্বাহী পরিচালক আব্দুল রউফ তালুকদার।


এ ক্যটাগরির আরো খবর..