× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

নিউজ ডেস্ক

বেনাপোল বন্দর থেকে ভারতীয় ট্রাক হেলপারের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার

admin
হালনাগাদ: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
বেনাপোল বন্দর থেকে ভারতীয় ট্রাক হেলপারের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল স্থল বন্দর থেকে ভারতীয় এক ট্রাক হেলপার এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বন্দরের ৩১ নং কাঁচামালের ইয়ার্ড  থেকে সোমবার সকাল সাড়ে ৭ টার সময় ভারতীয় ট্রাক হেলপার  লিনগালা নারসিমহোলা (৪৩) এর লাশ গলায় রশি দেওয়া অবস্থায় তার নিজ ট্রাকের কেবিন থেকে  উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
ভারতীয় ওই গাড়ি (গাড়ির নাং এপি ২৪টিসি ৩৪৮৮)টি গত ১৫ জানুয়ারী বিস্ফোরক দ্রব্য নিয়ে আসে। তবে তাকে হত্যা করা হয়েছে না সে নিজে আত্নহত্যা করেছে এ নিয়ে চলছে বন্দর এলাকায় নানা আলোচনা সমালোচনা। ঘটনাস্থল যশোর নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, বেনাপোল স্থল বন্দর এর উপ-পরিচালক মামুন কবির তরফদার এবং পোর্ট থানা ওসি মামুন খান পরিদর্শন করেছেন।
লিনাগালা নারসিমহোলার বাড়ি ভারতের অন্ধপ্রদেশের ধানাপল্লী ওয়ারংগাল গ্রামে।
বেনাপোল বন্দরে কর্তব্যরত আনসার এর পিসি আবুল কালাম আজাদ বলেন, কর্তব্যরত আনছার সদস্যদের মাধ্যেমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি সে তার নিজ ট্রাকে গলায় রশি দিয়ে ঝুলে আছে। পরে থানা ও বন্দর কর্তৃপকে আমরা বিষয়টি অবহিত করি।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, গত ১৫ জানুয়ারী ভারত থেকে ১১ টি ট্রাকে বিস্ফোরক আসে বেনাপোল বন্দরে। এই সব ট্রাকের একটি ট্রাকের হেলপার ছিল নারসিম হোলা।
বেনাপোল পোর্ট থানা ওসি মামুন খান বলেন, ধারনা করা হচ্ছে কোন অজ্ঞাত কারনে সে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে। ওই গাড়ির চালক গুরুগু পোচায়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়না তদন্তর জন্য যশোর জেনারেল হাসাপাতালে পাঠানো হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..