× Banner
সর্বশেষ
৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

নিউজ ডেস্ক

রাত পোহালেই নোয়াখালী পৌরসভার ভোট

admin
হালনাগাদ: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
রাত পোহালেই নোয়াখালী পৌরসভার ভোট

নোয়াখালী প্রতিনিধি: আগামীকাল রোববার নোয়াখালী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । পৌরসভার ৩৪টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ চলবে। ১শত ৫০ বছরের পুরোনো এ পৌর সভায় ভোটার সংখ্যা ৭৫ হাজার ৭২৬ জন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে সব ধরণের প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। দুুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মো.শহিদুল ইসলাম। এরপর কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ভোট গ্রহণের বিভিন্ন সামগ্রী।

ভোটের দিন ৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ৮শ পুলিশ সদস্য ছাড়াও তিন প্লাটুন বিজিবি ও তিন প্লাটুন র‌্যাব সদস্য মোতায়েন করা হবে। ।

তবে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সব ধরণের প্রস্তুতির কথা জানিয়েছে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম ।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো: সহিদ উল্যাহ্ খান, (আ.লীগের বিদ্রোহী) লুৎফুল হায়দার লেলিন মোবাইল, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম কিরন ( কম্পিউটার), আবুনাছের (নারেক গাছ)  সহ মোট ৭ জন প্রতিদ্বন্দিতা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..