× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

নিউজ ডেস্ক

২০২০-২১ অর্থবছরে আইসিটি বিভাগের প্রথম স্থান অর্জন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
২০২০-২১ অর্থবছরে আইসিটি বিভাগের প্রথম স্থান অর্জন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের সার্বিক মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছে।

বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনার সার্বিক মূল্যায়নে ১০০ নম্বরের মধ্যে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯৯ দশমিক ৮ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে এ বিভাগ।

উদ্ভাবন কার্যক্রমে এমন নজির স্থাপন করায় এক আধা-সরকারি পত্রের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানের কারণেই এ সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশ থেকে বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে এগিয়ে আছে। বিগত ১৩ বছরে তথ্যপ্রযুক্তি খাতে যথাযথ অবকাঠামো গড়ে তোলা এবং সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের কারণে কোভিড-১৯ মহামারিতেও শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আদালত ও সরবরাহ ব্যবস্থা সচল রাখা সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রী এই অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া আইসিটি বিভাগ, সংশ্লিষ্ট সকল দপ্তর, সংস্থা ও প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীসহ যাদের অক্লান্ত পরিশ্রমে এই অর্জন সম্ভব হয়েছে তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য প্রতি বছর মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থা এবং মাঠ পর্যায়ের দপ্তরের বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং মূল্যায়ন নির্দেশিকা প্রণয়ন করা হয়। মন্ত্রণালয়/বিভাগসমূহের উদ্ভাবন কার্যক্রম সরকারের গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে গতিশীল ভূমিকা রাখে।

এর আগে ২০২০- ২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও তথ্যপ্রযুক্তি বিভাগ এডিপি বাস্তবায়নে সকল মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করে।


এ ক্যটাগরির আরো খবর..