× Banner
সর্বশেষ
দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নিউজ ডেক্স

প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে নিজস্ব ব্রান্ডের গাড়ি তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে – শিল্পমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে নিজস্ব ব্রান্ডের গাড়ি তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে - শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন, প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে নিজস্ব ব্রান্ডের গাড়ি তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে। শুধু গাড়ি সংযোজন নয় আমরা বাংলাদেশে গাড়ি উৎপাদন করব। বাংলাদেশে কারখানা স্থাপনের জন্য ইতিমধ্যে মিতসুবিশি মোটরস এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শিল্পমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ছাড়াও অন্যান্য মন্ত্রণালয় জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ হতে গাড়ি ক্রয় করে প্রতিষ্ঠানকে উত্তরোত্তর অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে।

শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‍“দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রকল্পে” গাড়ী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। আজ রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান জনাব মো: শহীদুল হক ভূঞা এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও  সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, শিল্প সচিব জনাব জাকিয়া সুলতানা এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর মহাপরিচালক মো: শহিদুল আলম।

 এ প্রকল্পের জন্য গত ৩০ নভেম্বর ২০২১ খ্রি. তারিখে প্রতিটি মিতসুবিসি এল-২০০ ডাবল কেবিন পিক-আপ ৪৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যে ৭৩টি ডাবল কেবিন পিক-আপ মোট ৩১ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকায় ক্রয়ের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কার্যাদেশ প্রদান করে। আজ উক্ত গাড়িগুলো প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে প্রকল্প সংশ্লিষ্টদের নিকট হস্তান্তর করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ বলেন, দক্ষ জনশক্তি তৈরির একটি ভালো উপায় ড্রাইভিং শেখানো। আমরা প্রশিক্ষণ দিয়ে এক লক্ষ দক্ষ ড্রাইভার তৈরির চেষ্টা করছি। শিল্প মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ ব্যাপারে একযোগে কাজ করার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..