× Banner
সর্বশেষ
বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত – স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস

শহীদ মিনারকে অপমান বিএনপির ষড়যন্ত্রের অংশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপি প্রতিবার নিরন্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ মিনারকে অপমান করে বলে মন্তব্য করেছেন সরকার দলীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ।

সোমবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে দলের নেতাকর্মীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর হাতাহাতির ঘটনা ঘটে।

পঙ্কজ দেবনাথ বলেন, কীভাবে পবিত্র শহীদ মিনার পদদলিত ও লাঞ্ছিত হয়েছে সেটা গোটা দেশবাসী দেখেছে গণমাধ্যমের সৌজন্যে। স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত পৃষ্ঠপোষক খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির দুর্বৃত্তরা জুতা পায়ে শহীদ মিনারে প্রবেশ করেছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ জ্যেষ্ঠ শিক্ষকদের লাঞ্ছিত করেছে। তাদের পদদলিত করেছে। শহীদ মিনারের সমস্ত ফুল তছনছ করেছে।’

‘শহীদ মিনারকে দেশের অসাম্প্রদায়িক রাজনীতির ভীত’ অভিহিত করে পঙ্কজ দেবনাথ বলেন, বেগম জিয়া ও বিএনপির ভ্রষ্ট রাজনীতি মূলত দেশের বিরুদ্ধে।একদিকে তার কুলাঙ্গার পুত্র লন্ডনে বসে বঙ্গবন্ধুকে অস্বীকার করে। আর শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন তিনিসহ তার দোসররা।

এরা একদিকে শহীদদের আত্মত্যাগ প্রশ্ন তোলে, আরেকদিকে শহীদ মিনারকে অবমাননা করে।


এ ক্যটাগরির আরো খবর..