× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

নিউজ ডেস্ক

নতুন সচিবকে ফুল দিয়ে বরণ

admin
হালনাগাদ: রবিবার, ২ জানুয়ারী, ২০২২
নতুন সচিবকে ফুল দিয়ে বরণ

আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সচিব হিসেবে যোগদান করেছেন মোঃ আবু বকর ছিদ্দীক। আজ সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের  সচিব মোঃ আমিনুল ইসলাম খানসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সচিব কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

মোঃ আবু বকর ছিদ্দীক আজ বিকালে  ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য যে, মোঃ আবু বকর ছিদ্দীক বিসিএস নবম ব্যাচের দক্ষ কর্মকর্তা। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইং সেতু বিভাগ, সেতু মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি গভর্নেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ে আন্তজার্তিক ডিপ্লোমা অর্জন করে সিআইপিএস সদস্য লাভ করেন।


এ ক্যটাগরির আরো খবর..