× Banner
সর্বশেষ
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা – ডা. জোবাইদা রহমান আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

তারাগঞ্জে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

admin
হালনাগাদ: শনিবার, ১ জানুয়ারী, ২০২২
তারাগঞ্জে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

দিপক রায়, রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে নৈশ কোচের ধাক্কায় এক মটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের চড়কডাঙ্গা মোড় নামক স্থানে। তবে নিহত হওয়ার তথ্য তারাগঞ্জ হাইওয়ে থানায় নেই বলে জানিয়েছেন তারাগঞ্জ হাইওয়ে থানা। তারাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সৈয়দপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি নৈশ কোচের ধাক্কায় মটরসাইকেল আরোহী একজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

তবে নিহত কেউ হয়েছে কি’না তা আমাদের জানা নেই। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত তফেল উদ্দিন প্রামাণিকের ছেলে ও বিশিষ্ট ঠিকাদার আ. ছালেকের ছোট ভাই আ. ছাবেদ উদ্দিন প্রামাণিক তার স্ত্রীকে নিয়ে ইকরচালী ইউনিয়নের বরাতী গ্রামে বসবাসরত শ^শুরবাড়িতে মটরসাইকেল যোগে রাতের দাওয়াত খেতে যাচ্ছিলেন।

বরাতী চড়কডাঙ্গা যাওয়ার মোড়ে পৌছলে পিছন থেকে একটি নৈশ কোচ এসে তাদের ধাক্কা দিলে মটরসাইকেল চালক ছাবেদ মহাসড়কের মাঝে ছিটকে পড়লে নৈশ কোচটি তাকে পিষ্ট করে মহাসড়কের ধারে ছিটকে পড়ে। এতে গুরুত্বর আশঙ্কাজনক অবস্থায় তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা রিয়াদুন্নবী রিয়াদ ও রাকিবুল ইসলাম সানার চাচা। কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজালুল হক সরকার সড়ক দুর্ঘটনায় আ. ছালেকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ।


এ ক্যটাগরির আরো খবর..