× Banner
সর্বশেষ
রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার

নিউজ ডেক্স

সোনাইমুড়ীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাংচুরের অভিযোগ, আহত ৫

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
সোনাইমুড়ীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাংচুরের অভিযোগ, আহত ৫

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন স্বপনের নির্বাচনী অফিসে হামলা ভাংচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে উঠেছে প্রতিপক্ষ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন খোকনের কর্মিদের বিরুদ্ধে। এ হামলায় চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন স্বপন সহ ৫ জন আহত হয়েছে।

বুধবার রাত সাড়ে সাত টার সময় উপজেলার নাটেশ্বর ইউনিয়নের দীঘিরজান বাজারে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন স্বপন অভিযোগ করে বলেন, রাত সাড়ে সাতটার সময় তিনি তাঁর আনারস প্রতীকের নির্বাচনী অফিসে নেতা কর্মিদের নিয়ে মতবিনিময় করা অবস্থায় মাইক্রোবাস ও দুটি সিএনজি যোগে প্রতিপক্ষ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন খোকনের অস্ত্রধারী একদল সন্ত্রাসী আকস্মিক এসে ককটেল বিস্ফোরণ ও নির্বাচনী অফিসের আসবাবপত্র ভাংচুর করে। এসময় তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে তিনিসহ অন্তত পাঁচ জন আহত হন। এ ঘটনার পর থেকে তিনি ও তার নেতা-কর্মিরা ভয়ে ও আতংকে রয়েছেন। তারা এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেন খোকন বলেন,স্বতন্ত্র প্রার্থী স্বপনের নির্বাচনী পোস্টার আমার বাড়ির সামনে আছে। আমি সংঘাতে বিশ্বাস করিনা। ভোটের মাঠে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য শুধু মাত্র এমন অভিযোগ।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু যে নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ আনা হয়েছে ওই নির্বাচনী ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন্ধ পেয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..