× Banner
সর্বশেষ
বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস নারায়ণগঞ্জের কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগে যুবক আটক, মানসিক অসুস্থতার দাবি পরিবারের

চার বাংলাদেশি নিহত সৌদিতে সড়ক দুর্ঘটনায়

admin
হালনাগাদ: রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: চার বাংলাদেশি নিহত হয়েছেন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়।

শনিবার সকালে আব্বাস ও সাইফুল নামে দুই বাংলাদেশি সপরিবারে ওমরাহ থেকে ফেরার পথে তাদের গাড়ি একটি ফ্লাইওভার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চার বাংলাদেশি নিহত হন।  নিহতেরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার ভোগতী গ্রামের আব্বাস উদ্দিন (৩৯), তার স্ত্রী রেহানা ফারবীন (৩২), আব্বাস আলীর ভাগিনা সাইফুল ইসলামের স্ত্রী (৩৫) ও সাইফুলের ছেলে (১৮)।

তায়েফ থেকে ১৫০ কিলোমিটার দূরে রিয়াদ-মক্কা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিন বাংলাদেশি গুরতর আহত হন। আহতদের তায়েফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আব্বাস উদ্দিন ও আহত সাইফুল ইসলাম একটি হাউস পেইন্ট কোম্পানিতে কাজ করেন বলে জানা গেছে।

আব্বাস আলী ও সাইফুল ইসলামের পরিবার ২ সপ্তাহ আগে ভিজিট ভিসায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবে আসেন।


এ ক্যটাগরির আরো খবর..