সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার ৮ টি ইউনিয়নের নবনির্বাচিত ৭২ জন সাধারন সদস্য ও ২৪ জন সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসময় শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যা মোঃ ওয়াদুদ মাতুব্বর, ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুক উজ্জামান ফকির মিয়া, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্লা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।