× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেক্স

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো বাবা-ছেলের

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো বাবা-ছেলের

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:  পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মমির উদ্দীন (৬৫) এবং ছেলে রেজাউল করিম (৪০) নিহত হয়েছেন।

২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার অমরখানা ইউনিয়নের বোর্ডবাজার এলাকার তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রকাটিকে পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, মমির উদ্দীন এবং তার ছেলে রেজাউল মোটরসাইকেলে করে পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার দিকে যাচ্ছিলেন। বোর্ডবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা-ছেলে মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ট্রাকের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..