× Banner
সর্বশেষ
দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী

ঝিনাইদহে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৭জন আহত

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৭জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের জিতড় গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো- ওই গ্রামের মৃত সুশীল মন্ডলের ছেলে সুবাস মন্ডল (৪০), শ্রীপদ মন্ডলের ছেলে অচিন্ত মন্ডল (৩৮), নিখিল মন্ডলের ছেলে নিধির মন্ডল (৩৬), প্রিয়নাথ মন্ডলের ছেলে  বাদল মন্ডল (৪৫), কংশরায় মন্ডলের ছেলে  চঞ্চল মন্ডল (৪০) ও বিদ্যুৎ মন্ডল (২৫)সহ ৭ জন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে জিতড় গ্রামে চোখে টর্চ লাইট মারাকে কেন্দ্র করে আবুল বিশ্বাস ও সুমন মিয়ার মধ্যে বাক-বিতন্ডা হয়। এরই ধরে বৃহস্পতিবার ১০ টার দিকে দু’পক্ষের লোকজন ঢাল-সড়কি, লাঠি-সোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..