× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া না ফেরার দেশে চলে গেলেন,বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আশা জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন

কম বয়সীরা মডেল হতে পারবে না

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: রোসি নেলসন, ব্রিটিশ মডেল ছিলেন সাইজ আটের অধিকারী। কিন্তু শীর্ষস্থানীয় একটি বিজ্ঞাপনী সংস্থার পক্ষ থেকে তাকে আরও চিকন হতে বলা হয়। এরপর শুরু হয় তার খাদ্য নিয়ন্ত্রণ এবং ব্যায়াম পর্ব। পাজড়ের হাড় দৃষ্টিগোচর হওয়ার আগ পর্যন্ত তা চলতে থাকে।

নেলসন জানালেন, “আমি চারমাস পরে সেখানে গেলে তারা আমাকে কেবল হাড়সর্বস্ব অবস্থায় দেখতে চায়। এ কথা শুনে আমি সেখানেই বসে পড়ি এবং চিন্তা করি আর ওজন কমানো সম্ভব নয়। এর মধ্যে আমি অনেকটাই হারিয়েছি। তখনই আমার হাড় জিরজিরে অবস্থা।”

এরপর নেলসন মডেলিং শিল্পে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে ক্যাম্পেইন শুরু করেন।

১৮ বছরের কম বয়সীদের ক্যাটওয়াক বা র‌্যাম্প মডেলিংয়ে নিরুৎসাহিত করতে নেলসনের সঙ্গে যোগ দিয়েছেন পার্লামেন্ট সদস্য রক্ষণশীল পার্টির এমপি ক্যারোলিন নোকস ।

ফ্যাশন ইন্ডাস্ট্রিতে প্রচণ্ড পাতলা শরীরের মডেলরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার হুমকিতে থাকেন। তাদের ভক্তদের কাছে এই বার্তাই তুলে ধরতে চান এই দুই নারী ক্যাম্পেইনার।

এক লাখ ১৯ হাজার মানুষ এ বিষয়ে সাক্ষর করেছেন। গত ডিসেম্বর মাসে এমপি ক্যারোলিন নোকসের সঙ্গে মিলে এটি পার্লামেন্টে উপস্থাপন করেন।

নেলসন বলেন, “১৮ বছরের নিচে ক্যাটওয়াক করতে গেলে ছেলেদের মত দেহসৌষ্ঠব তৈরি করতে উৎসাহিত করা হয়। ছেলেদের শারীরিক গড়ন অনেকটাই একহারা। কিন্তু মেয়েদের শরীরে প্রাকৃতিক ভাবেই কিছু বৈশিষ্ট্য থাকবে। অনেক বেশি ওজন কমানোর পর মেয়েদের পোশাক পড়লেও মেয়েদের মত দেখতে লাগে না।”

এ মাসের শেষেই ১৮ বছরের কম বয়সীরা র‌্যাম্প মডেলিংয়ে নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানা যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..