× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

বার্সেলোনার সহজ জয়

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: স্পোর্টিং গিজনকে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি ৬ পয়েন্টে এগিয়ে গেল শিরোপাপ্রত্যাশী বার্সেলোনা। এ জয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ৩১ ম্যাচ অপরাজিত বার্সেলোনা।

বার্সেলোনার জয়ের দিনে দুটি গোল করেন লিওনেল মেসি। একটি গোল আসে লুইস সুয়ারেজের পা ছুঁয়ে। অন্যদিকে স্পোর্টিং গিজনের হয়ে একটি গোল করেন কার্লোস কাস্ত্রো।

সহজ জয়ের ম্যাচে জোড়া গোল করে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। প্রথম ফুটবলার হিসেবে ৩০০ গোলের মাইফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন এ সুপারস্টার। ম্যাচের ২৫তম মিনিটে মেসির গোলে বার্সেলোনা লিড নেয়। ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়ে দ্বিতীয় পোস্ট দিয়ে বল জালে জড়ান মেসি। প্রথম গোলের সু্বাদেই মেসি প্রথম ফুটবলার হিসেবে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেন। ২ মিনিটের ব্যবধানে স্পোর্টিং গিজন সমতায় ফেরে। কার্লোস কাস্ত্রো গোল করে স্বাগতিক দর্শকদের মাতিয়ে তোলেন। তবে তাদের এ আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি স্পোর্টিং গিজনের সমর্থকরা। বার্সাকে এগিয়ে নেওয়ার দায়িত্বটা নিজ কাঁধেই নিয়ে নেন মেসি। ৩১ মিনিটে ডি বক্সে সুয়ারেজের বাড়ানো বলে লক্ষ্যভেদ করতে কোনো ভুল করেননি ম্যাজিশিয়ান মেসি।

৬৭ মিনিটে বার্সেলোনার হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন লুইস সুয়ারেজ। উরুগুয়ের স্ট্রাইকার ডি বক্সের ডান প্রান্ত থেকে বল পেয়ে একাই এগিয়ে গিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন।

২৪ ম্যাচে ১৯ জয়ে বার্সেলোনার পয়েন্ট ৬০। সমানসংখ্যক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৫৪। হট ফেবারিট রিয়াল মাদ্রিদ ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানটি দখলে রেখেছে।


এ ক্যটাগরির আরো খবর..