× Banner
সর্বশেষ
দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা ৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

আমন সংগ্রহে কোন গাফিলতি বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
আমন সংগ্রহে কোন গাফিলতি বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী

আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের উৎপাদন ভালো হয়েছে। সরকার এবছর আমন ধান ও চালের যৌক্তিক দাম নির্ধারণ করেছে। আমন সংগ্রহ অভিযান সফল করতে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের আরো তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‌‘অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২১-২২ অগ্রগতি’ সংক্রান্ত চট্রগ্রাম ও সিলেট বিভাগের পর্যালোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য গুদামে ধান বিক্রি করতে গিয়ে কৃষক যেন কোনভাবে হয়রানির শিকার না হন সে বিষয়ে খাদ্য বিভাগের কর্মকর্তাদের যত্নবান হতে হবে। সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া আমন সংগ্রহ অভিযান সফল করা কষ্টসাধ্য হবে উল্লেখ করে তিনি অতিদ্রুত কর্মকর্তাদের ডিসেম্বর ও জানুয়ারি মাসের আমন ধান ও চাল সংগ্রহের পরিকল্পনা খাদ্য অধিদপ্তরে প্রেরণের নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, বেশ কিছু জেলায় সংগ্রহ অভিযান সন্তোষজনক এবং সে সকল জেলায় নতুন করে ইতোমধ্যে আরো বরাদ্দ দেয়া হয়েছে। তিনি বলেন, চালের গুণগত মান ভালো না হলে সে চাল যেন খাদ্য গুদামে না ঢোকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আমন সংগ্রহে কোন গাফিলতি বরদাস্ত করা হবে না বলে উল্লেখ করেন তিনি।

খাদ্যমন্ত্রী আরো বলেন, চালের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। পাইকারি বাজারের পাশাপাশি মিল গেইট, আড়ত ও খুচরা বাজারেও মনিটরিং বাড়াতে হবে বলে উল্লেখ করেন তিনি।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম এর সভাপতিত্বে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মজিবুর রহমান ও অতিরিক্ত সচিব মো: আবদুল হান্নান সভায় বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় চট্রগ্রাম ও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, কৃষি বিভাগের কর্মকর্তা, খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি ও মিল মালিক প্রতিনিধিগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..