× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

মেহেরপুরের গাংনীতে ভারতীয় ঘোড়াসহ ৩ জনকে আটক করেছে পুলিশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ভারতীয় ঘোড়া সহ ৩ জন কে আটক করেছে পুলিশ।  বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার শুকুরকান্দি নামক স্থান থেকে তাদের আটক করে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এ.এস.আই সুফল। এসময় ঘোড়া বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়। আটককৃতরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নগরকেয়া গ্রামের আফছার আলীর ছেলে আলম হোসেন (৪৫), টাঙ্গাইল জেলার ঘাটাইলের লেবু মিয়ার ছেলে তোফাজ্জেল হক (২৩) ও ট্রাক ড্রাইভার চুয়াডাঙ্গা জেলার সুমুরদিয়াড় গ্রামের বজলুর রহমান (৪৫)।

গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, দিনাজপুর-ট ১১-০০৬৯ নং ট্রাকে ভারতীয় ৩ টি ঘোড়া পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে কোর্টে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..