× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেক্স

চরভদ্রাসন তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জয়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
চরভদ্রাসন তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জয়

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গত ২৮ নভেম্বর তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উৎসবমূখর পরিবেশে সারাদিন ভোটগ্রহন শেষে বিকাল ৪ টার পরে শুরু হয় ভোট গননা।

প্রায় রাত ১২ টার দিকে উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বেসরকারি ভাবে তিনজন নবনির্বাচিত চেয়ারম্যানের নাম ঘোষনা করেন।
 নির্বাচিতরা হলেন-৩ নং চরভদ্রাসন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মোঃ আজাদ খান। তিনি মোটর সাইকেল প্রতীকে ৫৭৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর নিকটতম প্রতিদ্বন্দি¦ মাহফুজুর রহমান মুরাদ আনারস প্রতীকে ৫১৭৪ ভোট পেয়েছেন।
উপজেলার ৪ নং গাজীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ ইয়াকুব আলী মোটর সাইকেল প্রতীকে ৪৫৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর নিকটতম প্রতিদ্বনি›িদ্ব মোঃ ফরহাদ হোসেন চশমা প্রতীকে ৪৩৭৮ ভোট পেয়েছেন।
এছাড়া উপজেলার ১ নং চর হরিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ জাহাঙ্গীর কবির টেবিলফ্যান প্রতীকে ১৯৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর নিকটতম প্রতিদ্ব›িদ্ব মোঃ ফরিদ মোল্যা ঢোল প্রতীকে ১৪৬৭ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “ উপজেলার আরেকটি ইউনিয়ন ২ নং ‘চরঝাউকান্দা’  সীমানা বিরোধ থাকার কারণে আপাতত নির্বাচন অনুষ্ঠান বন্ধ রয়েছে। বিরোধ নিষ্পত্তির পর ওই ইউনিয়নে পরবর্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে”।নির্বাচর সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে বলে তিনি দাবী করেন।


এ ক্যটাগরির আরো খবর..